ছবি:সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়।
বাকবিশিস সিলেট জেলা সভাপতি অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, মহানগর সহসভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশমির রেজা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মাহমুদ উল্লাহ এবং জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ।
বক্তারা বলেন, বৈষম্যহীন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের যথাযথ মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, গণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকসমাজের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




