বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেববাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পণ্য বোঝাই একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এ বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল।
আটককৃত মালামালের মধ্যে আছে- নিভিয়া সফট ক্রিম ৭ হাজার ৯৬০ পিস, নিভিয়া বডি লোশন ৫ হাজার ৭৩৮ পিস, স্কিন সানস্ক্রিন ক্রিম ৯ হাজার পিস, মাই ফেয়ার ক্রিম ৩ হাজার ৮৬০ পিস, ক্লোপ জি ক্রিম ৭২৮ পিস, জনসন বেবি লোশন ৩ হাজার ৯৬০ পিস, বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন রকমের শাড়ি ৫৮১টি ও মখমল কাপড় ২ হাজার ৯২২ মিটার।
আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমদাদুল বারী খান ।
জৈন্তা বার্তা/আরআর




