মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৭:১৬:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্টিত হয়।

মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নাজিমসহ সংশ্লিষ্টরা কেন্দ্র পরির্দশন করেন।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা জানান উপজেলার ৪১ টি স্কুলের ১২৫০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ৬০জন ট্যালেন্টপুলে এবং ১২৫ জন সাধারন গ্রেডে বৃত্তি পাবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার