মাধবপুরে এক মাসে গ্রে প্তা র ১৪০, উ দ্ধা র বিপুল পরিমাণ মা দ ক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে এক মাসে গ্রে প্তা র ১৪০, উ দ্ধা র বিপুল পরিমাণ মা দ ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০১:২২:১২ পূর্বাহ্ন

মাধবপুরে এক মাসে গ্রে প্তা র ১৪০, উ দ্ধা র বিপুল পরিমাণ মা দ ক


হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন মামলায় এক মাসে ১৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ সূত্রে জানা যায়, অক্টোবর মাসে মাধবপুর থানার পুলিশ আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া নিয়মিত মামলায় ৯২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১০ জন ও ৫৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা ৪২ কেজি, ইয়াবা ট্যাবলেট ২৯০ পিস, ফেনসিডিল ১৩৮ বোতল ও বিদেশি মদ ১২ বোতল। 

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখন সাধারণ মানুষ সরাসরি থানায় এসে আমার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা বলতে পারেন এবং অভিযোগ করতে পারেন। কোনো দালাল থানার ভেতরে ঢুকতে পারে না। পুলিশ জনগণের বন্ধু- এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই।

জৈন্তা বার্তা/আরআর