মাধবপুরে সা*জাপ্রাপ্ত আ'সা'মী গ্রে ফ তা র
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মাধবপুরে সা*জাপ্রাপ্ত আ'সা'মী গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৫:০১:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে সা*জাপ্রাপ্ত আ'সা'মী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ হাফেজ আবিদ আলী নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) মাধবপুর স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে একটি যৌতুক মামলায় (সিআর ৩৯২/২০২২ (উখিয়া)  হাফেজ আবিদ আলীকে ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।দীর্ঘদিন থেকেই পলাতক ছিলেন তিনি।গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।একই মামলার রায়ে আদালত হাফেজ আবিদ আলীকে  ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।ওসি জানান অপরাধ নির্মুলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জৈন্তাবার্তা / জারা