হবিগঞ্জে দু*র্বৃত্তদের দেয়া আ গু ণে পু"ড়"ল ৫ লাখ টাকার জাল
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে দু*র্বৃত্তদের দেয়া আ গু ণে পু"ড়"ল ৫ লাখ টাকার জাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৬:০০:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জে দু*র্বৃত্তদের দেয়া আ গু ণে পু"ড়"ল ৫ লাখ টাকার জাল

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলার রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুণে পুড়ল পিযুষ দাস নামে এক জেলের ৫ লাখ টাকা মূল্যের জাল। নৌকার মধ্যেই আগুণ দেয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে নৌকাটিও। এ ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন ওই জেলে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়- ওই এলাকায় পিযুষ দাসসহ আরো কয়েকজন জেলে নৌকার মধ্যে জাল রেখে মধ্যরাত পর্যন্ত মাছ ধরা শেষে তারা নৌকাটি ঘাটে রেখে অন্যত্র চলে যান। এরপুর একদল দুবৃত্ত নৌকার মধ্যেই জালে আগুণ ধরিয়ে দেয়। এতে নৌকায় থাকা পুরো জাল পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্থ হয় নৌকাটিও।

পিযুষ দাস বলেন, শত্রুতাবশত দুর্বৃত্তরা তার জালগুলো আগুণে পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে তার। তাই তিনি প্রশাসনের কাছে দাবী জানান তদন্ত করে যেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়।

এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা / জারা