রাজাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাহমুদের স্ত্রী ই ন্তে কা ল করেছেন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

রাজাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাহমুদের স্ত্রী ই ন্তে কা ল করেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:৩০:৫২ পূর্বাহ্ন

রাজাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাহমুদের স্ত্রী ই ন্তে কা ল করেছেন

প্রতীকী ছবি


হবিগঞ্জের  রামশ্রী সাহেব বাড়ির মরহুম সৈয়দ খলিলুর রহমান(মলাই মিয়া) এর কন্যা এবং বালাগঞ্জ উপজেলার রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাবুদ্দিন মাহমুদ জায়গীরদার এর স্ত্রী সৈয়দা জান্নাত আরা খাতুন (কুলু বিবি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১০:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ পুত্র এবং ৩ কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদ এশা হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে  শাহজালাল (রহ.) মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান