ছবি: নিজস্ব
হবিগঞ্জের নবীগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন ও সি আর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ( ২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এর দিক নির্দেশনায় এস,আই সুমন মিয়ার সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রাজাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত,নবীগঞ্জ উপজেলার চরগাও গ্রামের কাঁচা মিয়ার পুত্র রায়হান মিয়া (২৬)। তার বিরুদ্ধে নারী শিশু মামলা নং-১৫২০/২০১৮, ধারা-৭/৯(১), ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর এজাহার নামীয় আসামী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর শুক্রবার তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




