জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামী শায়েস্তাগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় বিসমিল্লাহ  কমিউনিটি সেন্টারে শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ শাহিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহিকুল ইসলাম এর পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমির  কাজী মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম,শায়েস্তাগঞ্জ  উপজেলা আমীর  অধ্যাপক অলি উল্লাহ মোঃ জহির, সেক্রেটারি মোঃ ইয়াসির খান,  মাওলানা মোহাম্মদ  রফিকুল ইসলাম, মাওলানা আবদুস শহীদ, সাইফুল ইসলাম, কবির হোসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিহিংসা নয় বরং সমাজে ন্যায়, ইনসাফ, শান্তি ও  দ্বীন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের বদলা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার