চুনারুঘাটে আশা কমপ্লেক্সে ডা কা তি ঘটনায় পুলিশ সুপারের পরিদর্শন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

চুনারুঘাটে আশা কমপ্লেক্সে ডা কা তি ঘটনায় পুলিশ সুপারের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:৫৯:৪০ পূর্বাহ্ন

চুনারুঘাটে আশা কমপ্লেক্সে ডা কা তি ঘটনায় পুলিশ সুপারের পরিদর্শন

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার চুনারুঘটে আশা কমপ্লেক্সে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার রেজাউল হক খাঁন।

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামে অবস্থিত আশা কমপ্লেক্স ঘুরে ভাঙ্গা লকার, ড্রয়ার ও আসবাবপত্র দেখেন।

এসময় সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,তদন্ত কর্মকর্তা কবির হোসেন ও আশা’র প্রশাসনিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

জানা যায়,গেলো ৪ঠা নভেম্বর ভোররাতে নরপতি গ্রামে অবস্থিত আশা কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনাটি ঘটেছিল।

এ ঘটনায় ঘটনায় দুই ডাকাত আটক করেছে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম বলে জানা যায়। 

জৈন্তাবার্তা / মনোয়ার