মাধবপুরে চো রা ই মোটর সাইকেলসহ আটক ৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

মাধবপুরে চো রা ই মোটর সাইকেলসহ আটক ৩

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০৩:৫৮:২১ পূর্বাহ্ন

মাধবপুরে চো রা ই মোটর সাইকেলসহ আটক ৩

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে। রবিবার (২৪ নভেম্বর) ভোর রাতে  জগদীশপুর তেমুনিয়া থেকে ২ জন ও রসুলপুর থেকে ১ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো রসুলপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে কামাল মিয়া (২৮) ও সুমন মিয়া (২৬) এবং একই গ্রামের মাসুক মিয়ার ছেলে রুকু মিয়া (২৭)।

পুলিশ জানায়, ২১ নভেম্বর রাতে  রসুলপুর গ্রামের জজ মিয়ার ছেলে  বাবুল মিয়ার একটি মোটরসাইকেল  চুরি হয়।বাবুল মিয়া এ বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ দেন।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়ায় চেক পোস্ট বসিয়ে কামাল ও সুমনকে চুরি যাওয়া মোটরসাইকেল সহ আটক করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / জারা