ছবি: নিজস্ব
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় মাধবপুর বাজার কালী মন্দির এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সম্মিলিত সনাতনী জাগরন জোটের মাধবপুর উপজেলার নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, সমীর ব্রহ্মচারী, মনোজ কুমার পাল, অসিম পাল সহ অনেকেই।
উপস্থিত বক্তব্যরা বলেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করে বলেন, তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জৈন্তাবার্তা / জারা




