হবিগঞ্জের সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৯:১৩:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

ফাইল ছবি


হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ সদর- নবীগঞ্জ রোডের পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির ও কাউছারসহ তিন মোটরসাইকেল যোগে হবিগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের নামের একজনের মৃত্যু হয়। অপর দিকে কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার