হাওর অঞ্চলবেষ্টিত হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় কৃষ্ণপুর শ্মশানে ডা. অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, বিএনপি নেতা তাজুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, বিএনপি নেতা রানা তালুকদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আজম, লাখাই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, বিএনপি নেতা ছোট্ট মিয়া, স্বদেশ ঠাকুর, স্বপন শীল ও নিরঞ্জন রায়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষ্ণপুরের রাস্তাঘাট, শ্মশান ও মন্দিরের উন্নয়ন করা হবে। ৫ আগস্ট সরকার পতনের পর লাখাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি। বিএনপির আমলে সাবেক এমপি আবু লায়েছ মো. মমিন চৌধুরী আপনাদের কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ দিয়েছেন। ভবিষ্যতেও আমরা উন্নয়ন করবো। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন।
জৈন্তা বার্তা/আরআর




