ছবি নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামে হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটির (সিএনএইচএ) আয়োজনে এই প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে কার্যকরী ও শক্তিশালীকরণ এবং কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যদের ক্ষমতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মায়ের প্রথম শাল দুধের উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর ৬ মাস পর্যন্ত কেবল মায়ের বুকের দুধ এবং ৬ মাসের পর থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে বাড়তি ঘন, নরম, চটকানো, এক পোয়া বাটির অর্ধেক খাবার খাওয়াতে হবে বলে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মুন্তাছির আহামেদ, ইউনিয়ন ফ্যাসিলিটিটের নাঈম মিয়া, MTEPI আতাউর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে স্বজনগ্রাম কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের আহ্বায়ক আশীষ দাশগুপ্তসহ ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সবার মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




