হবিগঞ্জের বাহুবলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারীদের মাঝে দানাদার গোখাদ্য বিতরণ করেছে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রাণিসম্পদ অফিস। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় অফিস প্রাঙ্গণে উপজেলার ৪টি ইউনিয়নের ১৫০ জন প্রান্তিক খামারীর মাঝে ৭৫ কেজি করে গোখাদ্য বিতরণ করা হয়।
এফএও এগ্রিকালচার অর্গানাইজেশন কর্তৃপক্ষ বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের এ সহযোগিতা প্রদান করে। ১ থেকে ৫টি গরু যাদের আছে তাঁরাই এ সুবিধা পেয়েছেন। সহযোগিতাপ্রাপ্ত ইউনিয়নগুলি হচ্ছে ১নং স্নানঘাট, ২নং পুটিজুরী, ৩নং সাতকাহন ও ৪নং বাহুবল সদর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, বাহুবল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলী আকবর, প্রাণিসম্পদ সার্জন ডা. মুরাদ মুর্শেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আলাউদ্দিন হিমেল প্রমুখ।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক প্রান্তিক খামারী থাকলেও বরাদ্দ সীমিত ছিল।
জৈন্তা বার্তা/আরআর




