মাধবপুরে সা*জাপ্রাপ্ত আসামী আ ট ক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে সা*জাপ্রাপ্ত আসামী আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৬:৪৭:০৩ পূর্বাহ্ন

মাধবপুরে সা*জাপ্রাপ্ত আসামী আ ট ক

ছবি: নিজস্ব


মাধবপুর থানা পুলিশ সুমন মিয়া (২৮)  নামে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাধবপুর থানা এলাকা থেকে সুমন মিয়াকে আটক করে।সুমন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে।

২০২০ সালের একটি জিআর মামলায় সুমনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত।দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সুমন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমনকে আজ আটক করতে সক্ষম হয় পুলিশ। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার