ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলা উপজেলার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সংস্কার লক্ষে ২নং মোড়াকরি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে স্থানীয় জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম।
ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও সোহাগ চৌধুরী মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ আলম তালুকদার, খেলু মিয়া, শাহবুদ্দিন, রাসেল মিয়া, দ্বীন মোহাম্মদ দিলন, শাহজাহান মিয়া, মোস্তাফা মিয়া, সোহাগ তালুকদার, আনোয়ার তালুকদার, সাবাল তালুকদার, যুবদল নেতা মইনুল মিয়া, নিপু, ছাত্রদল নেতা কামরুল মিয়া, দূর্জয় প্রমুখ।
জৈন্তাবার্তা / সুলতানা




