হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রাব্বানি শাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমেদের সঞ্চালনায় শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে লাখাই অচরণ রাধা চরণ উচ্চবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ওসি মো. বন্দে আলী মিয়া, অ্যাডভোকেট মো. শফি উদ্দীন, ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত, মো. রইছ উদ্দিন ও মাস্টার হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/আরআর




