লাখাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

লাখাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৭:৪৭:০৯ পূর্বাহ্ন

লাখাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত  হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর ) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়ীতাদের  সংবর্ধনা, সনদ ও পুরস্কার বিতরণ ও রোকেয়ার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। আলোচনা সভায় অংশ নেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ, উপজেলা সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  জামাল উদ্দিন, লাখাই  প্রসক্লাবের  সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ সাংবাদিক পারভেজ হাসান,   সাংবাদিক মনর উদ্দিন মনির, সুমন আহমেদ বিজয় প্রমুখ।

অনুষ্ঠানের একপর্যায়ে ৩ টি ক্যাটাগরিতে ৩ জন জয়ীতাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট, সনদ, পুরস্কার হাতে তুলেদেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার