হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন মাধবপুরের লাকী রানী শীল
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন মাধবপুরের লাকী রানী শীল

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ১১:০৯:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন মাধবপুরের লাকী রানী শীল

ছবি: নিজস্ব


নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি' এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। 

এতে ক্যাটাগরি অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী জেলার শ্রেষ্ঠ  জয়িতা পদক পেলেন হবিগঞ্জের মাধবপুরের লাকী রানী শীল এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার পদক দেওয়া হয়। লাকী রানী শীল সে মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ড নোয়াগাও এলাকার।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদুর রহমান, সভার সভাপতিত্ব করেন প্রভাংশু সোম মহান অতিরিক্ত জেলা প্রশাসক বিশেষ অতিথি ছিলেন, নুরুল ইসলাম জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা, রঞ্জন চন্দ্র দে জেলা সদর নির্বাহী কর্মকর্তা, রোমান আক্তার উপপরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার