মাধবপুরে কুখ্যাত রজব ডাকাত গ্রে ফ তা র
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে কুখ্যাত রজব ডাকাত গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ১০:০২:২১ পূর্বাহ্ন

মাধবপুরে কুখ্যাত রজব ডাকাত গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মাধবপুর থানা পুলিশ মাধবপুরের দক্ষিনাঞ্চলের ত্রাস একাধিক অস্ত্র,চুরি ও ডাকাতি মামলার আসামী পরোয়ানাভুক্ত পলাতক কুখ্যাত রজব আলী ডাকাতকে (৫৬)  গতরাতে গ্রেফতার করেছে।গতরাতে (১০ ডিসেম্বর) উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে রজব আলীকে গ্রেফতার করে পুলিশ।রজব আলী চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা অভিযান চালিয়ে রজব আলীকে আটক করেন।রজব আলীর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়া সদর থানা , সরাইল ও মাধবপুর থানায়   ১ টি খুনের মামলা সহ ৩ টি ডাকাতির,২ টি চুরির,অস্ত্র আইনে ২ টি ও অন্য আরো ৫ টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মামুন।

সূত্রমতে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর এপিএস মোছাব্বের হোসেন বেলালের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠে রজব আলী।বেলালের কাছে রজব ডাকাত মুরিদও হয়েছিল বলে জানা গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা