লাখাইয়ে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

লাখাইয়ে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন

লাখাইয়ে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর  মঙ্গলবার বিকাল থেকে রাত  পর্যন্ত  স্থানীয় জিরুন্ডা বাজার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাসেল ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী মানিকের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, বিএনপি নেতা লাখাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  আরিফ আহমেদ রুপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, এমদাদুল হক, গোলাম মোস্তফা, শাহ আলম তালুকদার, আবু তাহের, ইব্রাহিম মিয়া, সোহেল রানা হারিছ, খেলু মিয়া, শাহজাহান মোল্লা, নিপু আহমেদ, মঈনুল ইসলাম, খাইরুদ্দিন, মেহেদি হাসান সুজন, শাহবাল তালুকদার, দ্বিন মোঃ দিলন, শফিকুর রহমান, নয়াব আলী, সেলিম মিয়া, নুর আলম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাফর আহমেদ।

জৈন্তাবার্তা / সুলতানা