ছবি: নিজস্ব
হবিগঞ্জে ঐতিহ্যবাহি বাহুবল প্রেসক্লাব এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে বাহুবল উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার ( ১১ ডিসেম্বর ) বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল এস প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীরকে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা জামায়াতের আমীর ডাঃ সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মাওলানা নূর উদ্দীন, উপজেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




