হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।
পজিব কর্মকর্তা মো. শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন থানার ওসি মো. কামাল হোসেন, কৃষি কর্মকর্তা তানবীর নুল আলম, মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুত দাশ, একাডেমি সুপারভাইজার শাহনাজ ইসলাম, সহকারী সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক আলী আমজদ মিলন প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ রোডে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈপায়ন ভট্টাচার্য স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




