ছবি: নিজস্ব
মাধবপুরে বিদেশী মদ সহ বিজয় চন্দ্র দাস (২৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে একটি সাবান ফ্যা্টরীর সামনে থেকে বিজয় চন্দ্র দাসকে আটক করে পুলিশ।বিজয় ছাতিয়াইন উত্তর পাড়ার নরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়,গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজয় চন্দ্র দাসকে আটক করে তার হেফাজতে থাকা ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
জৈন্তাবার্তা / জারা




