অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আ ট ক ৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আ ট ক ৬

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১০:৩০:০৯ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আ ট ক ৬

ছবি: নিজস্ব


মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ ছয় জনকে আটক করেন।

ধৃত ব্যাক্তির হলো, নরসিংদী জেলার বেলাবো উপজেলার দরিকান্দি গ্রামের মৃত আব্দুল হক এর পুত্র মো: বিল্লাল হোসেন (৩৬) ও রায়পুর উপজেলার ব্রাহ্মণেরটেক গ্রামের জালাল উদ্দীন এর পুত্র মো: আসাদ মিয়া (৩০), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলমনগর গ্রামের মৃত সুরেন্দ্র দাস এর পুত্র সুকুমার দাস(৬৫), শ্রীরামপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাস এর পুত্র মনিন্দ্র চন্দ্র দাস (৬৭), মনিন্দ্র চন্দ্র দাস এর স্ত্রী বাসন্তী রানী(৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার মধ্যসমত গ্রামের সুধীর চন্দ্র রায় এর পুত্র রিন্টু রায়(৩৫)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।


জৈন্তাবার্তা / সুলতানা