ছবি: নিজস্ব
মহান বিজয় দিবস উপলক্ষে লাখাই উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ অভ্যন্তরে স্থাপিত জাতীয় শহিদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাখাই উপজেলা শাখা ও জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস কৃষক দল লাখাই উপজেলা শাখা পুষ্পমাল্য অর্পন করেন।
সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা, উপজেলা মুক্তি্যোদ্ধা কমান্ড ইউনিট,লাখাই উপজেলা পরিষদের অফিসার ও কর্মচারী বৃন্দ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এসময় লাখাই থানার ওসি বন্দে আলী লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮টায় উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম জানান পুষ্পক স্টপক অর্পণ আলোচনা সভা খেলা সহ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সংগঠন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা পরিষদ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়তাবাদী দল বিএনপি লাখাই উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠন।
মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্বা, যুদ্বাহত মুক্তিযোদ্বা ও শহিদ মুক্তিযোদ্বা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা বেলা ১১.৩০ মিনিটে লাখাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা বক্তব্য রাখেন লাখাই থানার ওসি সাংবাদিক মুক্তিযোদ্ধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
জৈন্তাবার্তা / জারা




