অভিবাসী দিবস উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা ও র‍্যালি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অভিবাসী দিবস উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা ও র‍্যালি

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০১:৫২:৩৬ পূর্বাহ্ন

অভিবাসী দিবস উপলক্ষে মাধবপুরে আলোচনা সভা ও র‍্যালি


হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর