শায়েস্তাগঞ্জে তাহেরীর উপর মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবীতে মানব*বন্ধন ও বি ক্ষো ভ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে তাহেরীর উপর মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবীতে মানব*বন্ধন ও বি ক্ষো ভ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১১:৪০:৪০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে তাহেরীর উপর মিথ্যা মা ম লা প্রত্যা*হারের দাবীতে মানব*বন্ধন ও বি ক্ষো ভ

ছবি: সংগৃহীত


জন প্রিয় ইসলামী আলোচক আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অতন্ত প্রহরী পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মানববন্ধন   বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে স্থানীয় নতুন ব্রীজের সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৈয়দ আকিকুর রেজা। মাও: শোয়েব আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা ইসমাইল হোসেন নোমানী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জয়নাল আবেদীন, মাও: মাহবুবুর রহমান খান, ছাত্রনেতা আফজাল রেজা প্রমুখ।

এ সময় বক্তারা অন্তবর্তীকালীন সরকারের প্রতি পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর উপর ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। 

জৈন্তাবার্তা / মনোয়ার