লাখাইয়ে শাহ বায়েজিদ (রহ.) এর ওরস ও মেলা আজ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

লাখাইয়ে শাহ বায়েজিদ (রহ.) এর ওরস ও মেলা আজ

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ০২:১৩:২৮ পূর্বাহ্ন

লাখাইয়ে শাহ বায়েজিদ (রহ.) এর ওরস ও মেলা আজ


হবিগঞ্জের লাখাইয়ে হযরর শাহজালাল (রঃ) এর অন্যতম সফরসঙ্গী শাহ বায়েজিদ (রঃ) এর বার্ষিক ওরস ও মেলা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। 

লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ (রঃ) এর মাজারে অবস্থিত হযরত শাহ্ বায়েজিদ (রঃ) মাজার পরিচালনা কমিটি প্রতিবছরের মতো এ বছরও নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাতব্যাপী জিকির-আসকার, মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসরের আয়োজন করা হয়েছে। 

লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহাম্মদ জানান, মাজারের ওরস নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, অনেক জল্পনার পর এবার ওরস অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দের সমাগম ঘটবে।

এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে বসেছে মেলা। দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানীরা। এর মধ্যে মাটির তৈরি রকমারি পণ্য ও খেলনাসহ বিভিন্ন পণ্যসামগ্রী মিলবে মেলায়। মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এর মধ্যে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড আছে।

বুল্লা বাজারের ব্যবসায়ী ও করাব ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল আহাম্মদ ওরস ও মেলাকে উৎসবমুখর করতে সবাইকে ওরস ও মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। 

মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান, ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির-আসকার ও মুর্শিদী গানের আসর বসবে। পরদিন ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।

জৈন্তা বার্তা/আরআর