লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে জিকে গউছের মতবিনিময়
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে জিকে গউছের মতবিনিময়

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১১:২১:২০ পূর্বাহ্ন

লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে জিকে গউছের মতবিনিময়

ছবি: নিজস্ব


ঢাকাস্থ লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে ঢাকা গুলশানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে বি এন পির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও হবিগঞ্জ পৌরসভার সফল পদত্যাগকারী মেয়র  আলহাজ জি কে গউছ, শুরুতে লাখাই উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এড শামছুল ইসলাম সকলকে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে আলহাজ জি কে গউছ  নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে   ফুল দিয়ে বরন করে নেন এবং দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।  পরিচয় পর্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো: তাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট মো: হারুন -অর-রশিদ, সিনিয়র সহসভাপতি মো: শাহজাহান। আরো বক্তব্য রাখেন ফোরামের নেতা হাজী আ: কাইয়ুম, বি এইচ রানা তালুকদার, কামরুজ্জামান কামরুল, এড. কাওসার, নজরুল, নাজিম, আবেশ সুমন, মাসুম, ইনসান, সেনু মিয়া, জামাল, হাজী সেলিম, হাজী কিভরিয়া, শাকিল।

জৈন্তাবার্তা / রহমান