ছবি: নিজস্ব
হবিগঞ্জের বাহুবলে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি ঈমান আলীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে উপজেলার স্নানঘাট গ্রামের ফারুক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯ টায় স্নানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরে তাকে বাহুবল মডেল থানায় সোপর্দ করে যৌথ বাহিনী।
জৈন্তাবার্তা / মনোয়ার




