মাধবপুরে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুরের মা ম লা য় যুবলীগ নেতা গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ PM

মাধবপুরে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুরের মা ম লা য় যুবলীগ নেতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৩:২০:৩১ AM

মাধবপুরে ছাত্রদের উপর হা ম লা ও ভাংচুরের মা ম লা য় যুবলীগ নেতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১ টায় মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূর এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

তিনি মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকার এর ছেলে ও ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে ।

এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার