ফাইল ছবি
হবিগঞ্জের বাহুবলে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলার হামিদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাহুবল মডেল থানার একদল পুলিশ। সে উপজেলার বাবনাকান্দি গ্রামের মৃত সইদ উল্লাহর ছেলে। বর্তমানে হামিদ নগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




