মাধবপুরে ১৭ বছর পর জা*মায়াতের কর্মী সমাবেশ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ PM

মাধবপুরে ১৭ বছর পর জা*মায়াতের কর্মী সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০১:৪৬:২২ AM

মাধবপুরে ১৭ বছর পর জা*মায়াতের কর্মী সমাবেশ


দীর্ঘ ১৭ বছর পর হবিগঞ্জের মাধবপুরে প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হবিগঞ্জ জামায়াতের আমীর হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জামায়াতের প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করেন।

মাধবপুর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলা উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

কর্মী সমাবেশে ১১ ইউনিয়ন থেকে জামায়াতের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

জৈন্তা বার্তা/আরআর