অ পা রে শ ন ডেভিল হান্ট, বাহুবলে ছাত্রলীগের শাকিল আ ট ক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ PM

অ পা রে শ ন ডেভিল হান্ট, বাহুবলে ছাত্রলীগের শাকিল আ ট ক

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৫:১৯:২২ AM

অ পা রে শ ন ডেভিল হান্ট, বাহুবলে ছাত্রলীগের  শাকিল আ ট ক

ছবি: নিজস্ব


'অপারেশন ডেবিল হান্ট' এর অভিযানের অংশ হিসেবে বাহুবল  উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল সায়েম শাকিল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার বিকেল ৩ টার দিকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে। 

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর সহায়তায় বাহুবল বাজার থেকে তাকে আটক করা হয়। সে রূপশংকরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। 

এর আগে যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় স্নানঘাট বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান চলমান থাকবে বলে জানান ওসি।

জৈন্তাবার্তা / মনোয়ার