মাধবপুরে মেয়েকে ধ র্ষ ণ,পিতা গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ AM

মাধবপুরে মেয়েকে ধ র্ষ ণ,পিতা গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১২:৫৭:২২ PM

মাধবপুরে মেয়েকে ধ র্ষ ণ,পিতা গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মাধবপুরে নিজের মেয়েকে (১৫)  ধর্ষণের অভিযোগে ধর্ষক পিতা কে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারী)  গভীর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেংগাডুবা গ্রামের নিজ বাড়ি থেকে ধর্ষক পিতা সাক্কু মিয়া (৪৫) কে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেংগাডুবা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাক্কু মিয়া তার প্রথম স্ত্রী রুনা বেগমের যোগসাজসে গত কয়েকমাস ধরে তৃতীয় স্ত্রী সালমা আক্তারের গর্ভজাত সন্তানকে ধর্ষণ করে আসছিল।রুনা আক্তার ভিক্টিমকে গর্ভনিরোধক পিল খেতে বাধ্য করতো।শনিবার রাতে প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে ধর্ষক পিতা সাক্কু মিয়াকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল গিয়ে সাক্কুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ও ভিকটিমকে উদ্ধার করে।ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে লম্পট সাক্কু মিয়া পাঁচ বিয়ে করলেও প্রথম স্ত্রী রুনা বেগম ছাড়া ভিকটিমের মা সালমা আক্তার সহ অন্য স্ত্রীরা সাক্কুকে ডিভোর্স দিয়ে চলে গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা