মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ AM

মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৫ ০২:৪১:০৪ AM

মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন


হবিগঞ্জের মাধবপুরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধবপুর পৌর এলাকার আলাকপুরে মসজিদ কমপ্লেক্সে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান ও মডেল মসজিদ ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসেন।

অনুষ্ঠানে আলেম ওলামা, বিএনপি নেতা, সমন্বয়কারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। 

তিন বছরেরও বেশি সময় পর সম্প্রতি মডেল মসজিদটির নির্মাণকাজ শেষ হয়।

জৈন্তা বার্তা/আরআর