মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ AM

মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ০১:৫০:০০ AM

মাধবপুরে ৩৭টি মসজিদে ইফতার অনুদান বিতরণ


হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদে পবিত্র রমজান উপলক্ষে ইফতার অনুদান প্রদান করা হয়েছে।

অনুদান প্রদান উপলক্ষে বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান, মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম ও মহল্লার ৩৭টি মসজিদে ৫ হাজার টাকা করে ইফতার অনুদান বিতরণ বিতরণ করা হয়। মসজিদের ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও করণীয় বিষয়েও অনুষ্ঠানে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অপরিসীম। সুতরাং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে আপনাদের ভূমিকা এক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখতে পারে।

জৈন্তা বার্তা/আরআর