ছবি: নিজস্ব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি পল্লব হোম দাস ।
অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঈনুল হাসান রতন , উপজেলা মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মছকুদ আলী মেম্বার , মোঃ সিপন মিয়া, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী , শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন ।
সভা শেষে অবসরপ্রাপ্ত বিদায়ী সিনিয়র সহকারী ( হিন্দু ধর্ম) শিক্ষক সজল বরণ ব্রাক্ষচারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । পরে মিলাদ মাহফিলে দূরত শরীফ ও দোয়া পরিচালনা করেন মীর ইখলাছুর রহমান।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার , গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রাপ্তি দেবনাথ , এসএসসি-২০২৫ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রীতি অঞ্জলী পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী নেহেরুন্নেছা জেরিন , বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে অনু পূর্ণা রাণী শীল।
জৈন্তাবার্তা / মনোয়ার




