ছবি: নিজস্ব
সামাজিক সংগঠন নবজোয়ার তরুণ সংঘ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে ২ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান আলম।
অনুষ্টানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম বাবু, জিয়াউর রহমান,ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ,সংগঠনের উপদেষ্টা বাইজিদ মিয়া, উপদেষ্টা মোঃ আশরাফ উদ্দিন সাংবাদিক জালাল উদ্দিন লস্কর ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফসার চৌধুরী।
পরে ছাতিয়াইনের বিভিন্ন গ্রামের ২ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন অন্যতম সদস্য এইচকে উজ্জ্বল উল্লাহ।
জৈন্তাবার্তা / মনোয়ার




