বাহুবলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রেপ্তার
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ AM

বাহুবলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ০২:৩৮:১৭ AM

বাহুবলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রেপ্তার


হবিগঞ্জ জেলার বাহুবল থানার তাজুল হত্যা মামলার আসামি মারুফ মিয়াকে বাহুবল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯, সিলেট। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাতে সাড়ে ৭টায় বাহুবল থানাধীন করাঙ্গি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাব তাজুল হত্যা মামলার আসামি মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মারুফ মিয়া বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রগুলোকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক