লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১০:৩৩:৩৫ AM

লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্দ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আব্বাসউদ্দীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাসুকুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠা সদস্য শহীদুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।  আলোচনায় অংশ নেন প্রধান ক্বারী মাওলানা আক্তারুজ্জামান,সহকারী  ক্বারী মৌলবী কাজী আল-আমীন প্রমূখ।

আলোচনা সভায় ক্বিরাত পরিবেশন করেন মাদ্রাসা ছাত্র সুলাইমান আহমেদ, সকিল আহমেদ এবং গজল পরিবেশন করেন আব্দুল মোহাব্বির,তাসলিমা আক্তার।  মিলাদ মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মুফতি রফিকুল ইসলাম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক