শায়েস্তাগঞ্জের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

শায়েস্তাগঞ্জের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৩/২০২৫ ১১:০৮:২৪ AM

শায়েস্তাগঞ্জের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত মূল্য মিষ্টি বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় দুই মিট প্রতিষ্ঠানকে জরিমানা পাশাপাশি ১০টি অবৈধ দোকানদারকে উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট পল্লব হোম দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন চুনারুঘাট , শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলা দায়িত্বরত শাহজীবাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল (১৩ ইবি)সহ একদল টহল টিম সেনাবাহিনী সদস্যরা ছিলেন ।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট পল্লব হোম দাস জানান , উপজেলার অলিপুর শিল্প এলাকায় হাট বাজারে ফুটপাতে অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে দোকান পাঠ থাকায় অত্যন্ত ১০ টি স্থাপনা করে রাখে হাফিজুর রহমান , ফয়সল মিয়া , সফিক আকন্দ, আহসান হাবিব, মানিক চন্দ্র দাস , রাজিব পাল ,  কবির মিয়া ,  শাহেদ হাসান ,  সুমন শাহা ,  ইয়ামিন আহমেদকে উচ্ছেদ করা হয় ।

বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে , যাতে করে তারা দ্রুত নিজ নিজ দায়িত্বে উক্ত স্থান থেকে সরিয়ে নেয় । এছাড়া ও একই এলাকায় জুয়েল মিট হাউজ প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্য মিষ্টি বিক্রি করায় ১ হাজার টাকা জরিমানা এবং জুলফু মিট হাউজে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয় । এমন অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও । 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক