হবিগঞ্জে পাগল পে টা নো সেই যুবক কা রা গা রে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

হবিগঞ্জে পাগল পে টা নো সেই যুবক কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ১১:০১:২৯ AM

হবিগঞ্জে পাগল পে টা নো সেই যুবক কা রা গা রে

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে জখম করারয় বকুল মিয়া নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বকুল মিয়া চুনারুঘাট উপজেলার আসামপাড়ার এলাকার আব্দুল মোতালিব মাস্টারের ছেলে।আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আব্দুল মোতালিব মাস্টারের ৩ ছেলে পিটিয়ে জখম করেন। এ ঘটনার একটি ভিডিও ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা দোকানপাট তালা দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় গত রোববার সকালে হবিগঞ্জ আদালতে স্বতপ্রণোদিত হয়ে মামলা করেন চুনারুঘাটের সিনিয়র সাংবাদিক নুরুল আমীন। আদালত মামলাটি আমলে নিয়ে চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামীরা হলেন আসামপাড়া গ্রামের আব্দুল মোতালিব মাস্টার, তার তিন ছেলে বকুল মিয়া, মুকুল মিয়া ও শেকুল মিয়া। মঙ্গলবার আব্দুল মোতালিব মাস্টার ও তার ছেলে বকুল মিয়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক বকুল মিয়াকে কারাগারে পাঠান এবং তার বাবা আব্দুল মোতালিব মাস্টারের জামিন মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিতে এভাবে পেটানোর পর আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে বকুল মিয়ার জামিন নামঞ্জুর করেছেন। এতে সমাজে একটি বার্তা যাবে, যদি কেউ আইন হাতে তুলে নেন তাহলে তিনি পার পাবেন না।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক