হবিগঞ্জে তরুণ-তরুণীর লা শ উ দ্ধা র
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ AM

হবিগঞ্জে তরুণ-তরুণীর লা শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:২৫:৩৫ AM

হবিগঞ্জে তরুণ-তরুণীর লা শ উ দ্ধা র

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এর মধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়।

সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। তবে সামিনা খাতুনের মৃত্যু নিয়ে কোনো ধারণা করা যাচ্ছে না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক