শায়েস্তাগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

শায়েস্তাগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১১:১১:৫৯ AM

শায়েস্তাগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ছবি: নিজস্ব


ইনসাফ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে স্প্রেড স্মাইল ফাউন্ডেশন শায়েস্তাগঞ্জে অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। 

শুক্রবার (২১মার্চ ) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের হল রুমে ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ এর পরিচালনায় অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ  নুরুল হক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ  ইয়াসির খান ও শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইশতিয়াক আহমেদ ।  

উক্ত অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের  ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশন চেয়ারম্যান ইন্জিনিয়ার হিরাজ আলী শাহ বলেন,অদুর ভবিষ্যতেও বৃহৎ পরিসরে আমার প্রিয় শহর শায়েস্তাগঞ্জ এর মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক