হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ AM

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৩/২০২৫ ০৩:১৩:২৮ AM

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন


"প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া" এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এক র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। 

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালে বিভাগ অনুযায়ী শনাক্তকৃত যক্ষা রোগীর সংখ্যায় দেখা যায় সিলেট বিভাগ ৬ষষ্ঠ অবস্থানে রয়েছে। এছাড়া সারা দেশে ২০২৩ সালে শিশু যক্ষা রোগীর সংখ্যা ছিল ৪.৪ শতাংশ, কিন্তু ২০২৪ সালে তা বেড়ে ৫.২ শতাংশ হয়েছে। তাই যক্ষা রোগী, মৃত্যু এবং সংক্রমণের হার এমন পর্যায়ে কমিয়ে আনা দরকার, যাতে যক্ষা একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত না হয়। আর এজন্য মাঠ পর্যায়ে সচেতনতা, সমাজিক আন্দোলন ও সময়মতো রোগী শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, নাটাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সার্ভিলেন্স অফিসার ডা. নিমাজ উদ্দিন, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার দানিয়াল বৈরাগী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক