নবীগঞ্জে পুলিশের কাছে থেকে ছিন*তাইকৃত আ*সামিসহ গ্রে*প্তার ২
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ AM

নবীগঞ্জে পুলিশের কাছে থেকে ছিন*তাইকৃত আ*সামিসহ গ্রে*প্তার ২

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ০৩:১০:২৫ AM

নবীগঞ্জে পুলিশের কাছে থেকে ছিন*তাইকৃত আ*সামিসহ গ্রে*প্তার ২


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মহাসড়কে প্রাইভেটকার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি দিলশাদ মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয় একদল সংঘবদ্ধ যুবক। এ ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে দিলশাদ ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দিলশাদ মিয়া ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মহসিন মিয়া।

মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নবীগঞ্জ থানার নাশকতার মামলার সন্ধিগ্ধ আসামি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে দিলশাদ মিয়া (৫০) ও একই গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে মহসিন মিয়া (৪২)।

পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি দিলশাদ মিয়াকে গ্রেপ্তার করতে গত ২২ মার্চ আউশকান্দি এলাকায় অভিযান চালায় নবীগঞ্জ থানার পুলিশ। এসময় দিলশাদকে গ্রেপ্তার করে নিয়ে আসতে চাইলে মহসিন মিয়াসহ কয়েকজন যুবক পুলিশের কাছ দিলশাদ মিয়াকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে, মামলা দায়েরের পর হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দিলশাদ ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে রায়পুর গ্রামসহ বিভিন্ন স্থানে ঘন ঘন সাঁড়াশি অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় রায়পুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এটি মীমাংসা করতে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আসামিদের আত্মসর্ম্পণ করার আহ্বান জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার এসআই তরিকুল ইসলাম ও এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে দিলশাদ মিয়া ও মহসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতৃবৃন্দের দাবি, উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করতে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দিলশাদ মিয়া ও মহসিন মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক